সৌদি আরবের বুকে স্প্যানিশদের টর্নেডো

২১ জুন, ২০২৬

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম তখন কেবল তেতে উঠতে শুরু করেছে। গ্যালারিতে তখনো দর্শকদের আসন নেওয়ার চিরচেনাশোরগোল। কিন্তু মাঠের সবুজ গালিচায় স্প্যানিশ আর্মাডা যা শুরু করল, তাকে এক কথায় বলা যায় ‘ফুটবলীয় সাইক্লোন’! প্রথম ম্যাচেগোলশূন্য ড্রয়ের সেই জমাট হতাশা, সেই মন্থরতা সবকিছুকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে আটলান্টার বুকে আজ যেন রুদ্ররূপে আবির্ভূতহলো ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনদের।

ম্যাচের বয়স তখন মাত্র ২৩ মিনিট। ঘড়ির কাঁটা আধ ঘণ্টাও পেরোয়নি, অথচ সৌদি আরবের রক্ষণভাগের ওপর দিয়ে ততক্ষণে বয়েগেছে এক প্রলয়ংকরী টর্নেডো। স্কোরবোর্ড জ্বলজ্বল করে স্পেন ৩, সৌদি আরব ০! প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও তেমন অঘটন না ঘটায় ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশরা।

খেলা শুরুর বাঁশি বাজতেই চেনা ছন্দে আক্রমণ শানাতে থাকা লা রোহাদের হয়ে আজ ম্যাচের সুর বেঁধে দেন ইয়ামাল। যাকে মিস করারআক্ষেপ ছিল গত ম্যাচে। ম্যাচের ১০ মিনিটের মাথায় বাঁ প্রান্ত ধরে চিতা বাঘের গতিতে এগিয়ে গিয়ে বক্সে এক নিচু ক্রস বাড়ান মিকেলওইয়ারসাবাল, আর ডান দিক থেকে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান লামিন ইয়ামাল।

অভিষেক টুর্নামেন্টে নিজের প্রথম গোলের অবিশ্বাস্য উদযাপনে মেতে ওঠেন এই তরুণ তুর্কি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেইসৌদি রক্ষণকে আবার চেপে ধরে স্পেন; ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নিখুঁত ও জোরালো শটে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণকরেন আগের গোলের অ্যাসিস্ট দাতা ওইয়ারসাবাল নিজেই।

এর ঠিক তিন মিনিট পর আবারও সৌদি শিবিরে হানা দিয়ে দানি ওলমোর জাদুকরী পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করতে বিন্দুমাত্রভুল করেননি এই ফরোয়ার্ড, যার ফলে ২৪ মিনিটের মাথায় ৩-০ গোলের লিড নিয়ে সৌদি আরবকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেস্পেন।

মরুর দেশ সৌদি আরব প্রথমার্ধে যে প্রতিরোধ গড়ে তোলার ছক কষেছিল, তা ওইয়ারসাবাল আর ইয়ামালের জুগলবন্দিতে খড়কুটোরমতো উড়ে গেছে। প্রথম ম্যাচে ইয়ামালকে না পাওয়ার যে আক্ষেপ ছিল, আজ যেন তার সুদে-আসলে উসুল করে স্পেনের সেই চেনারাজকীয় ফুটবলীয় আগ্রাসন ফিরিয়ে আনল লা রোহারা। প্রথমার্ধের এই ২৪ মিনিটের ধ্বংসযজ্ঞ আসলে সৌদি আরবকে ম্যাচে মাথাতুলে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। তাতে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশরা।

এখন দেখার বিষয়, প্রথমার্ধের এই পর্বতসম পাহাড় টপকে দ্বিতীয়ার্ধে সৌদি আরব অলৌকিক কিছু করতে পারে, নাকি স্প্যানিশটর্নেডোর তীব্রতা আরও বাড়ে!