২২ জুন, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে একসাথে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ২২ জুন ভোর রাতে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডভুক্ত রাঙাঝিরি এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার ভোররাত ৩টার দিকে ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাঙাঝিরি গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তার ও একই গ্রামের নুর আলম এবং ফাইতং উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে সুনিয়া আক্তার ও আহমদ কবির মিয়া খামার বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে এসব বাড়ি থেকে ৭/৮টি মোবাইল ফোন সেট, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাব-ইন্সপেক্টর মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একসাথে ৪ বাড়িতে ডাকাতির খবর পাবার পর ডাকাতদের আটক করার জন্য পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে