২৪ জুন, ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে ইভটিজিং নিয়ে সালিশে বৈঠকে হামলার ঘটনায় আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে।
এলাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাঘাডাঙ্গা কল্যাটি পাড়া গ্রামের এক বিধবা মহিলাকে ইভটিজিং করার বিষয় নিয়ে সালিশ বৈঠক বসে।
আহতদের অভিযোগ, সালিশ চলাকালে ওই এলাকার সাত্তারে ছেলে রফি, হাফিজুল, ফিরোর ছেলে তানজির, জলিলের ছেলে খাইরুল,শহিদুল ইসলামের ছেলে ফারুক, শাকিল, আজিজ, আকাশ সংঘবদ্ধ হয়ে সালিশ বৈঠক ঘেরাও করে অভিযুক্ত আমরিুলের ছেলে আলামিনকে মারধর শুরু করে। সেসময় মারধর ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়।
এসময় সালিশের বিচারক কাসেমের ছেলে সাত্তারসহ ইবাদত মোল্লার ছেলে আমিরুল,রবিউল,মইনুল ইসলামের ছেলে আলামিন,আত্তাপের ছেলে কবিরসহ ৭/৮ জন আহত হয়। সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিএনপির নেতাকর্মী।
এব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) হেনায়েত হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা খোজ খবর নিচ্ছি।