কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৫৬টি

২৪ জুন, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়সমূহে ১১টি পদে ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

=============    =================

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

·         আবেদন শুরু: ২১ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা

·         আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা

·         আবেদন পদ্ধতি: অনলাইনে

·         চাকরির ধরন: স্থায়ী

·         প্রার্থীর ধরন: নারী-পুরুষ

·         কর্মস্থল: যে কোনো স্থান

·         বয়স: ১৫ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর্মচারী কল্যাণ বোর্ড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬-১১ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।