২৭ জুন, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী।’
তিনি বলেন, সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সিনেট সদস্যদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
এর আগে ২০২৫ সালের ২৮ জুন অনুষ্ঠিত ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে সপ্তম সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এবার তিনি নতুন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথা জানান।