২৮ জুন, ২০২৬
সাবুদানা দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ডেজার্ট।অনেকেই মনে করেন সাবুদানা শুধু রোগীর খাবার, কিন্তু এটি দিয়ে তৈরি করা যায় মুখরোচক ক্ষীরও। খুব অল্প উপকরণে সহজেই ঘরেই বানানো যায় এই মিষ্টি পদটি।
যেসব উপকরণ লাগবে
সাবুদানা – ১০০ গ্রাম
দুধ – আধা লিটার
গুড় – স্বাদমতো
এলাচ – ২টি
তেজপাতা – ১টি
কাজু ও কিশমিশ – পরিমাণমতো
চেরি ও আমন্ড – সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এরপর এতে এলাচ ও তেজপাতা যোগ করুন। সাবুদানা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন।
অন্য একটি পাত্রে গুড়ের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে জ্বাল দিয়ে গলিয়ে নিন। এরপর এটি ফুটন্ত দুধের মিশ্রণে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিন।
এবার আঁচ কমিয়ে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। ক্ষীর ঘন হয়ে এলে উপর থেকে কাজু, কিশমিশ, চেরি ও আমন্ড ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
স্বাদে ভরপুর এই সাবুদানার ক্ষীর খুব সহজেই ঘরে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন।