০২ জুলাই, ২০২৬
মাগুরায় রান্না ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত বাবুল পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত বাবুল মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রামের মৃত সাত্তার পাটোয়ারীর ছেলে।
নিহতের ভাই লাল্টু পাটোয়ারী জানান, তার বড় ভাই বাবুল ছোট বেলা থেকেই মস্তিষ্ক বিকারগ্রস্ত মানুষ। তবে সাংসারিক কাজকর্ম স্বাভাবিকভাবেই করে আসছে ছিলেন। আজ তার রান্না ঘরের বিদ্যুতের সমস্যা হলে, সে কাউকেই না জানিয়ে বিদ্যুতের লাইন মত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
শালিকা থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা তাহির করা হয়েছে।