০৩ জুলাই, ২০২৬
রাজবাড়ী সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুরির ঘটনায় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত সোমবার দুপুরে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের সুমন সরদারের বাড়িতে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমন সরদার বলেন, আমি ঢাকায় চাকরি করি। আমার ছেলে-মেয়ে ও স্ত্রী ভবদিয়া গ্রামের বাড়িতে বাস করেন। গত ২৯ জুন (সোমবার) আমার স্ত্রী আমার দুই সন্তানকে নিয়ে রাজবাড়ীতে আসেন। ৩ টার দিকে দুই সন্তানকে নিয়ে বাসায় আসলে প্রধান ফটক খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করতে ঘরের ভেতরের সবগুলো রুম তছনছ করা হয়েছে। এ সময় ঘরে থাকা টাকাসহ বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। যেকোন সময় আসামী গ্রেফতার করা হবে বলে জানান তিনি