০৩ জুলাই, ২০২৬
গোপালগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মো. জাকির হোসেন নামে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের সিমানার খালের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জাকির হোসেন শেখ ওরফে জাকার শেখ(৬০) টুঙ্গিপাড়া পৌরসভার পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হতে পোস্টার লাগিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি চাপকল থেকে পানি আনতে যায়। ওই সময় প্রতিবেশী জাকির কলা খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ঘরে ডাকে নেয়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
পরে এলাকাবাসী জাতীয় জরুরি নম্বরে ৯৯৯ এ ফোন করে অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, দুপুরে খাওয়ার সময় মেয়েকে চাপকল থেকে পানি আনতে বলি। সে পানি আনতে যায়। তাকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন জাকির।
আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আইয়ুব আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।