০৪ জুলাই, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দে পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। শনিবার(৪ জুলাই) সকালে উপজেলার ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া গ্রামের তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম(২৮) ও উত্তর দৌলতদিয়া গ্রামের পিংকি আক্তার(৩০)।
দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার তপন কুমার সরকার সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাট থানা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১ হাজার ৫০পিস পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, র্যাব দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুেদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।