১১ জুলাই, ২০২৬
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যা এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে এসব টিম দুর্গত মানুষের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা দেবে।
শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর; সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ মেডিকেল টিম কাজ করবে।
মেডিকেল টিমের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম।
এছাড়া টিমের সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন এবং সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল।