১১ জুলাই, ২০২৬
টাঙ্গাইলের সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা ও ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার আসামিরা হলেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), মো. বাবু (২৮) ও কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)।
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ হত্যায় সন্দেহভাজন হনুফা বেগমকে আটক করা হয়।
তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েঠে।
তিনি আরো জানান, আসামিরা শুক্রবার (১০ জুলাই) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে
মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়।