১২ জুলাই, ২০২৬
কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ জুলাই) দুপুরে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনে পরিচালিত অভিযানে সন্দেহজনক ওই নারীকে গ্রেফতার করা হয়।
পরে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার রোকসানা বেগম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার আবদুল জলিলের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও ব্যক্তি বা চক্রের তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের হয়েছে।