১৩ জুলাই, ২০২৬
কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হতে গিয়ে নদীর পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মো. ইব্রাহীমের (১৮) মরদেহ দীর্ঘ ২৪ ঘণ্টা পর সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। কাউয়ারখোপ ইউনিয়নের (৪ নং) ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে বলে জানা যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।
প্রত্যক্ষসূত্রে জানা গেছে, রবিবার মৈষকুম এলাকায় একটি বাঁশের সাঁকো পার হচ্ছিলেন ইব্রাহীম।
এ সময় পা পিছলে তিনি নিচে নদীর পানিতে পড়ে যান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে তীব্র স্রোতে ইব্রাহীম মুহূর্তের মধ্যেই তলিয়ে যান এবং স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজের দীর্ঘ ২৪ ঘণ্টা পর (সোমবার) তার মৃতদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা