১৩ জুলাই, ২০২৬
১২ সদস্য বিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
সোমবার সংসদ অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।
তবে বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের বাকি পাঁচজনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
এদিকে, সংবিধান সংস্কার কমিশন গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করায় বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে।
সংসদ সদস্য আখতার হোসেন জানান, সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছেন। সে কমিটিতে নৈতিক সমর্থন না থাকায় ওয়াকআউট করেছি।
১২ সদস্য বিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’তে যারা আছেন
সালাহউদ্দিন আহমেদ, ২৯৪ কক্সবাজার-১ — সভাপতি
মোহাম্মদ নূরুল ইসলাম, ১১০ বরগুনা-২ — সদস্য
মোহাম্মদ আসাদুজ্জামান, ৮১ ঝিনাইদহ-১ — সদস্য
জয়নুল আবেদীন, ১২১ বরিশাল-৩ — সদস্য
মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬ — সদস্য
আন্দালিব রহমান, ১১৫ ভোলা-১ — সদস্য
মোহাম্মদ নুরুল হক, ১১৩ পটুয়াখালী-৩ — সদস্য
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ২৮২ চট্টগ্রাম-৫ — সদস্য
ফারজানা শারমিন, ৫৮ নাটোর-১ — সদস্য
শাকিলা ফারজানা, ৩০৮ মহিলা আসন-১ — সদস্য
মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, ১৪৫ শেরপুর-৩ — সদস্য
মোহাম্মদ অলিউল্লাহ, ১০৯ বরগুনা-১ — সদস্য