যাত্রাবাড়ী ও তুরাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

১৪ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও তুরাগ থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, সোমবার (১৩ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো— ওয়াসিম (৪০), মো. পারভেজ হোসেন (২০), মো. সাইফুল ইসলাম (৩৪), আশেক মাহমুদ (২৬), দ্বীপ ইসলাম (২৫), মো. রোকন ব্যাপারী (৩০), হাবিবুর রহমান (৪৫), মো. তানজিল (২৮) ও রাহাত (২৭)।

অপরদিকে তুরাগ থানা সূত্র জানায়, সোমবার (১৩ জুলাই) তুরাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো— হৃদয় (২১), আদিল মাহমুদ শাকিল, মো. ইমরান (৩০), হযরত আলী (২৮), মো. রিফাত আলী (১৯), মো. মামুন (৪৫), মো. নাজমুল হক সাগর (২২), মো. হাবিবুর রহমান (২৫), মো. নিজামুল ইসলাম (২২) ও মো. রাজন (২১)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।