১৬ জুলাই, ২০২৬
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজবাড়ীতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলার শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীন শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশের শ্রদ্ধা নিবেদন শেষে জেলার জুলাইযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দফতরের প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলনেকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।