২৭ জুলাই, ২০২৬
ফ্রান্সে একটি প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে আহত হয়েছেন নারী রেফারি ম্যাথিল্ড ডেমনকে। ধাক্কাধাক্কির মধ্যে মাটিতে পড়ে গিয়ে তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাত) আক্রান্ত হন।
শনিবার ফরাসি ক্লাব মেৎজ ও ডাচ ক্লাব ফরচুনা সিত্তার্দের মধ্যকার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচের ৪০তম মিনিটে দুই খেলোয়াড়ের মধ্যে জার্সি টানাটানিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় দলের অন্য খেলোয়াড়রাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে রেফারি ডেমনকে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান। কিছুক্ষণ মাঠে চিকিৎসা নেওয়ার পর তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর দায়িত্ব পালন করতে পারেননি। পরে তার স্থলাভিষিক্ত হন আরেক সহকারী রেফারি।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।