১০ আগস্ট, ২০২৬
কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন ও ধরিত্রী রক্ষায় আমরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
জহিরুল হক শাকিল বলেন, সামাজিকসহ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে ক্ষুদ্র-নৃগোষ্ঠী। তারা আমাদের দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষা ও নিরাপত্তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডেরিক প্রেন্টিস ডাডলি, কুলাউড়া উদীচী শিল্পীগোষ্টীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ভয়েস অব রিভার মনু’র প্রধান নির্বাহী আসম ছালেহ সোহেল, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও বাংলাদেশ অবলেটস জাস্টিস অ্যান্ড পিস’র সমন্বয়কারী ফাদার ভ্যালেন্টাইন তালাং প্রমুখ।