১০ আগস্ট, ২০২৬
চাঁদপুরের কচুয়ার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার ‘সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ দল ওই ডায়াগনস্টিক সেন্টারে হানা দেয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকের ব্যক্তিগত কক্ষে তল্লাশি চালিয়ে ৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে কচুয়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ ও বেলায়েত হোসেন।