ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা

১১ আগস্ট, ২০২৬

 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় চালিয়ে করে এসব মামলা করা হয়।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১৫টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৫৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৯৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।