চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইলসহ আটক ৩

১২ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে ৫৬টি ভারতীয় মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫ হতে প্রায় ৫কি.মি. অভ্যন্তরে শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলারশিয়ালমারা গ্রামের সানাউল্লাহ, হারুন অর রশিষ ও ইয়াসিন আলী। মঙ্গলবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।