১৬ আগস্ট, ২০২৬
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ইরান বেগম(২৫) নামের এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক হাজীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইরান বেগম ওই গ্রামের রুহুল কাদেরের স্ত্রী। ওই গৃহবধূর স্বামী রুহুল কাদের ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরান বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বাড়ির পাশে পুকুরঘাটে গৃহস্থালির কাজ করার সময় সবার অজান্তে তিনি পানিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।