দরজা বন্ধ করার সময় এই আমলটি কি করেন?

১৭ আগস্ট, ২০২৬

রাতে ঘরের দরজা বন্ধ করা আমাদের প্রতিদিনের কাজ। তবে এ সময় একটি ছোট আমলের কথা হাদিসে এসেছে। অনেকেরই হয়তো তা জানা নেই।

দরজা বন্ধের সময় আল্লাহর নাম নিন

রাসুল (স.) বলেছেন- وَأَغْلِقُوْا الأَبْوَابَ وَاذْكُرُوْا اسْمَ اللهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا ‘তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (সহিহ বুখারি: ৩৩০৪)

অর্থাৎ, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করা সুন্নত। হাদিসে বিশেষ করে রাতের সময় দরজা বন্ধ করার কথা বলা হয়েছে। একইসঙ্গে পানির পাত্র ঢেকে রাখা, মশকের মুখ বন্ধ করা এবং আল্লাহর নাম নেওয়ার কথাও এসেছে। (সহিহ মুসলিম: ২০১২)

আমলটি খুবই ছোট। তাই তা সহজেই আদায় করা যায়। প্রতিদিনের এই ছোট আমলটিই হয়ে উঠতে পারে আল্লাহর স্মরণে একটি সুন্দর অভ্যাস।