বিশ্বব্যাংকে নিয়োগ পেলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান

২৪ আগস্ট, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

আবদুর রহমান খানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তার অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্কও ত্যাগ করতে হবে।