২৪ আগস্ট, ২০২৬
মার্কিন সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে।দুই মাসেরও বেশি সময়ের মধ্যে মাদক পাচারের অভিযোগে কোনো নৌযানের বিরুদ্ধে এটি প্রথম ঘোষিত মার্কিন সামরিক হামলা।
সোমবার এক বিবৃতিতে ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, রবিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রতিষ্ঠিত মাদক পাচারের পথে চলাচলকারী একটি সন্দেহভাজন নৌযানের ওপর ‘প্রাণঘাতী কাইনেটিক হামলা’ চালানো হয়। এতে দুইজন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সাউথকম জানায়, জয়েন্ট টাস্ক ফোর্স-ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এ অভিযান পরিচালনা করে।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী মাদক পাচারের অভিযোগে অন্তত ৬৭টি নৌযান ধ্বংস এবং অন্তত ২২১ জনকে হত্যা করেছে বলে সাউথকমের তথ্যের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দুই মাসেরও বেশি সময় ধরে এ ধরনের হামলার কোনো ঘোষণা আসেনি।