☰
✕

হেলেনার দুই সহযোগী গ্রেফতার

০৩ আগস্ট, ২০২১

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া , ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের দুজন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হেলেনা জাহাঙ্গীরের কথিত জয়যাত্রা টেলিভিশনে সংবাদ প্রচারের নামে চাঁদাবাজিসহ হেলেনার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আজ মঙ্গলবার(৩আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।’

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।