১৬ আগস্ট, ২০২১
সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মামুন হাসান সোমবার দুপুরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।রওশন এরশাদের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।