ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

২২ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।

আজ রবিবার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার (২১ আগস্ট) সকাল ৯ টা থেকে রবিবার (২২ আগস্ট) সকাল ৯ পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।  মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।