খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

২৫ আগস্ট, ২০২১

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে । এছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।