৩০ আগস্ট, ২০২১
চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সারদেশের রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পড়া ট্রেনটি লাইনে তোলার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছে রেলের পাকশি বিভাগের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন।
এর আগে রোববার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা রেল স্টেশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, , খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেয়া হয়ে। রোববার রাত ১২টা ৪০ মিনিটের সময় ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এলাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার পর ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭ টার সময় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিছে উদ্ধারের কাজ শুরু করে