২৩ সেপ্টেম্বর, ২০২১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে রাখা ২৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যায় ওজন দুই কেজি ৯০০ গ্রাম। বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রিপন সামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের বিমান থেকে ওই যাত্রীকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে।
তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।