খুলনায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

২৪ সেপ্টেম্বর, ২০২১

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের জিলেরডাঙ্গানামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।