রাজবাড়ীতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ,ব্যবসায়িকে জরিমানা

৩০ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

এসময় নকল ব্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি বিক্রি করার জন্য গাজী ষ্টোরকে ৬,০০০/= টাকা,  মাইনুদ্দিন ষ্টোরকে ৪০০০/= টাকা এবং কৃস্ন স্টোর কে ৪০০০/- টাকা সর্বমোট ১৪০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং  নকল ব্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি ২৬,০২৫ শলাকা জব্দ করা হয়।