☰
✕

বাগেরহাটে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ১৪ দিন ধরে নিখোঁজ

০৮ অক্টোবর, ২০২১

বাগেরহাটে নিখোঁজের দুই সপ্তাহে পার হলেও সন্ধান মেলেনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম শিপনের (১১)। দিনদিন অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর পিতা মো. মিজানুর রহমান বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য আমরা কাজ শুরু করেছি। আসাকরি শিশুটিকে খুঁজে বের করতে সক্ষম হব।