রাশিয়ায় বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে ১৫ জন নিহত

২২ অক্টোবর, ২০২১

রাশিয়ার মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।খবর এএফপি’র।

 শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনায় ১৭ আহত হয়েছেন। এদের মধ্যে সাত জন মারা গেছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখনো নয় জন নিখোঁজ রয়েছে। তাদের কী পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি।’
এর আগে তারা জানায়, রিয়াজান অঞ্চলের পিজিইউপি ইলাস্টিক কারখানায় প্রযুক্তিগত প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার ফলে এ অগ্নিকা- ঘটে থাকতে পারে।
মস্কো থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দূরে লেসনয়ি গ্রামে অবস্থিত ওই কারখানার ওয়েবসাইটে বলা হয়, কারখানাটি শিল্প বিস্ফোরক উৎপাদন করে। 
জরুরি মন্ত্রণালয় জানায়, তারা স্থানীয় সময় ৮টা ২২ মিনিটে প্রথম কারখানায় আগুন ছড়িয়ে পড়ার খবর পায়।
এর আগে স্থানীয় প্রশাসনের প্রধান বার্তা সংস্থা তাস’কে জানায়, অগ্নিকা-ের সময় কারখানার ওয়ার্কশপের ভিতরে ১৭ জন ছিলেন।
মন্ত্রণালয় জানায়, তারা ওই এলাকায় ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে।