শ্রবণশক্তি ভালো রাখতে করণীয়

২৩ অক্টোবর, ২০২১

আমাদের জীবনে দৃষ্টিশক্তির যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণশক্তি। আর এ শোনার কাজটি করে দেয় আমাদের কান দু’টি। উচ্চ শব্দ, কানে পানি বা ময়লা যাওয়াসহ নানা সমস্যায় আমাদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

শ্রবণশক্তি ভালো রাখতে যা করতে হবে
বিশেষজ্ঞরা বলেন
* মানসিক অবসাদ অনেক সময়ে শ্রবণশক্তি কমিয়ে দেয়। তাই মন ভালো রাখতে হবে।
* শব্দদূষণ কানের পর্দায় আঘাত করে। খুব বেশি শব্দ এড়িয়ে চলতে হবে। টিভি চালানো বা গান শোনার সময় অবশ্যই শব্দ সহনীয় থাকতে হবে।
* নিয়মিত কান পরিষ্কার করা জরুরি।
* আঙুল বা কটন বাডস দিয়ে খোঁচাখুঁচি করলে কানের ভেতরে প্রাচীরে আঘাত লাগতে পারে। সংক্রমণও হতে পারে। কমে যেতে পারে শ্রবণশক্তি, যা মারাত্মক বিপজ্জনক।
* দীর্ঘ সময় ফোনে কথা বলা ঠিক না।
বছরে একবার কানের পরীক্ষা করিয়ে নিন। কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।