☰
✕

রাজশাহী মেডিকেলে আরও চারজনের মৃত্যু

২৬ অক্টোবর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার ৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়নি।