২৮ অক্টোবর, ২০২১
জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িকতা বিরোধী এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।
জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনুর আলম সাবু, জয়পুরহাট সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুর মতিন, কড়ই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকার প্রমূখ ।
সম্প্রীতি সমাবেশে আমদই ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, সর্বস্তরের জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সূত্র:বাসস