০২ নভেম্বর, ২০২১
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে । পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ শ্রীমঙ্গলে সর্বনি¤œ ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনি¤œ তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, তামিলনাড়– উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও এর আশেপাশে শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ০৬ মিনিটে ।
সূত্র: বাসস