যশোরে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি

১৫ নভেম্বর, ২০২১

করোনা সুরক্ষায় যশোরে আজ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে। আজ সকালে যশোর পিটিআই এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম।

এসময় তিনি বলেন, যশোরের ৮ উপজেলার ২৪ হাজার শিক্ষার্থীদের শহরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টটিউটের ২ টি বুথে এই টিকা প্রদান করা হচ্ছে। আগামী ২৫ নভেন্বারের মধ্যে সকল শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়া শেষ হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক পর্যয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়ার প্রস্ততি চলছে।