১৫ নভেম্বর, ২০২১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় প্রাণহানির ঘটনাগুলো নির্বাচন ইস্যুতে হয়েছে কি না, খতিয়ে দেখা হবে।’
দেশব্যাপী চলমান ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।