☰
✕

পাবনায় বিএনপির গণঅনশন

২০ নভেম্বর, ২০২১

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে পাবনায় গণঅনশন কর্মসূচি পালন করে।মধ্য শহরের প্রেসক্লাবের সামনে সকাল দশটায় এ কর্মসূচি পালন  করেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, তৌফিক হাবিব, নূর  মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, জহুরুল ইসলাম, যুবদল নেতা হিমেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিলেও অনুমতি না থাকায় উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে  যেতে পারছেন না। অনতিবিলম্বে তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুমকি  দেন নেতৃবৃন্দ।