মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-ছেলের মৃত্যু

২৩ নভেম্বর, ২০২১

রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের  দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।