☰
✕

চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

০৩ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহতরা হচ্ছেন, মানিক (২৬), কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম (২৪) সাগর (২৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।