কাল বিএনপির বিজয় র‌্যালি

১৮ ডিসেম্বর, ২০২১

বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি। এদিন বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে। শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। র‌্যালী সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়েছে।