১৬ জানুয়ারী, ২০২২
দেশে করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার দুই শ’ ২২ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে আটজনের।
রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮২ ভাগ।২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯৩ জন।
করোনা ভাইরাস সংক্রমণে এই পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার সাত শ’ ১১ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের।