ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৬১

১৯ জানুয়ারী, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৯ হাজার ৫৮৮ পিস ইয়াবা, ১৩৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬১৫ গ্রাম গাঁজা, ২৪৫ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।