মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুইজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।