কালই শেষ হচ্ছে বাণিজ্য মেলা

৩০ জানুয়ারী, ২০২২

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রের (বিবিসিএফইসি) মাসব্যাপী বাণিজ্য মেলা করোনার কারণে সময় বাড়ানো হচ্ছে না। ফলে আগামীকাল সোমবার (৩১জানুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা।

বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ করেননি। গেট ইজারাদার প্রতিষ্ঠান থেকেও আবেদন আসেনি। আর কেউ আবেদন করলেও এবার সময় বাড়ানোর পরিকল্পনা নেই। কারণ, করোনা সংক্রমণ বাড়ছে। তাই মেলা শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।